শেরপুরে মে ২০২৬ এর মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২৪ মে ) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় জেলার সার্বিক রাজস্ব আদায় কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা, নামজারি, খাস জমি সংক্রান্ত কার্যক্রম এবং ভূমি বিষয়ক বিভিন্ন লক্ষ্যমাত্রা ও অর্জনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া সরকারি সেবা প্রদানের মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স , শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার(ভূমি)বৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।