শেরপুর জেলা পুলিশের এপ্রিল-২০২৬ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার ( ২৪ মে ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
অতঃপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর হাটের সার্বিক নিরাপত্তা এবং ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা। একই সাথে ঈদের ছুটিতে ফাঁকা হওয়া আবাসিক এলাকা ও হাট-বাজারে চুরি-ডাকাতি রোধে সকল থানা এলাকায় পুলিশি টহল জোরদারসহ গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার এপ্রিল-২০২৬ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়। সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, শ্রেষ্ঠ এসআই প্রথম হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) বিল্লাল হোসেন; শ্রেষ্ঠ এসআই দ্বিতীয় হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র) আক্তারুজ্জামান মিয়া, শ্রেষ্ঠ এসআই তৃতীয় হিসেবে নির্বাচিত হন নকলা থানার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম; শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন নকলা থানার এএসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার প্রথম হিসেবে নির্বাচিত হন শ্রীবরদী থানার এএসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার দ্বিতীয় হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার দ্বিতীয় হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র) মো. বুলবুল আহম্মেদ, শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকরী অফিসার হিসেবে নির্বাচিত হন নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র) মো. উমর ফারুক। এছাড়াও টিআরসি নিয়োগ পরীক্ষায় ডিভাইস উদ্ধারের জন্য সভায় বিশেষ পুরস্কারের ভূষিত হন
পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আক্তারুজ্জামান। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান- আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।