আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ার কুঠি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত দুস্থ্য গরিব ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। গত শনিবার ও রবিবার দুইদিন ব্যাপি হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে ৩২২৯ জন উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায়ের তীক্ষ্ণ বিচক্ষণতা ও সার্বক্ষণিক তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে এই চাল বিতরণ করা হয়। ভিজিএফ এর চাল বিতরণের সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শিউলি রিছিল ও উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নাজমুল ইসলাম মিম। এ সময় আরো উপস্থিত ছিলেন হাড়িয়ার কুঠি ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি আবুল হোসেন আমিন সাবেক সভাপতি মোন্নাফ হোসেন,ইউপি সচিব অনিমেশ রায়, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ সহ হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ।