বরিশালের মুলাদীতে দুর্ণীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা করা হয়। দুর্ণীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দুর্ণীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি দড়িচর লক্ষ্ণীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবাইদা আকতার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও শহীদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন হাওলাদার, নাজিরপুর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন, চরলক্ষ্ণীপুর বজায়শুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুবেল হোসেন প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম ও শহীদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় স্থান লাভ করে বলে জানান উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান।