ভোল-২ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (২৪ মে) জোহরের নামাজের পর বেলা দুইটার সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বার কাউন্সিল ও আইনজীবী সমিতির প্রতিনিধি, ভোলা-২ বিএনপি দলীয় এমপি মোঃ হাফিজ ইব্রাহিম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য, ব্যবসায়ী এবং সামাজিক সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লি, পরিবার বর্গ, আত্মীয়-স্বজন এবং তার হিতাকাঙ্খী ও শুভাকাঙ্খীগণ অংশ নেন। পরে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
হাফিজ ইব্রাহিমের শোক: ভোলা-২, মো. হাফিজ ইব্রাহিম এমপি তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । স্থানীয় বিএনপির শোক: দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া ও সাধারণ সম্পাদক শাজাহান সাজু এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।