চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারী

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৫:৪৩ পিএম
চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারী

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত লটারী পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাওল কবির,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও ডিলারীর জন্য ৭ জন আবেদনকারী উপস্থিত ছিলেন। লটারীর মাধ্যমে হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের মোঃ নজরুল ইসলাম ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। পূর্বের ডিলার মৃত্যুবরণ করায় তিনি নিয়োগ পেলেন।  

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান,সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভর্তুকী মূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য এই ডিলার নিয়োগ করা হলো।

আপনার জেলার সংবাদ পড়তে