মানবতার সেবায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিল হারুন মোল্লা ফাউন্ডেশন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৭:২১ পিএম
মানবতার সেবায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিল হারুন মোল্লা ফাউন্ডেশন

অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে মানবিক সহায়তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে হারুন মোল্লা ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আসাদুল্লাহ।

জানা গেছে, চিকিৎসা সহায়তার জন্য আমজাদ হোসেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান আবেদনটি মঞ্জুর করেন এবং আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, একজন অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা শুধু আর্থিক সহায়তা নয়; এর মাধ্যমে একটি অসহায় পরিবারের মাঝে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং অসহায়দের সহযোগিতা করাই হারুন মোল্লা ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

আমজাদ হোসেনের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে