কয়রায় সেন্টার ফর ন্যাচারাল রির্সোস স্টাডিজ (সিএনআরএস) এর বিফরআরএল প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইডিশ দূতাবাস ঢাকাা বাংলাদেশের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন সিএনআরএসের ফিল্ড ম্যানেজার মোঃ সরোয়ার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ মল্লিক, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, উপজেলা পানি কমিটির সভাপতি এইচ,এম শাহাবুদ্দিন আহমেদ, সিএনআরএসের দাকোপ-কয়রা সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, উপ-সহকারি ভুমি অফিসার চারু চন্দ্র মন্ডল, ইউপি সদস্য নাজমুছ সাদাত, হরেন্দ্রনাথ সরকার, মুর্শিদা আক্তার, এনজিও প্রতিনিধি মোস্তাক মাহমুদ, তানিয়া সুলতানা, সিএনআরএসের মাসুম বিল্লাহ, মোঃ তুহিন, উপকারভোগী সদস্য আবুল কালাম সরদার, আক্তারুল ইসলাম, সবিতা দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি সহ উপকারভোগী সদস্যরা অংশ গ্রহন করেন।