কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যপীঠ আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের নতুন এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পপতি ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান (মন্টু)। ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুন্সী হুমায়ুন কবিরের স্বাক্ষরিক ২৩ আগস্টের এক অফিস আদেশে তাকে এডহক কমিঠির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি ইসলাম গ্রুপের দীর্ঘদিন দরে শিক্ষা ব্যবসা সমাজসেবা মূলক কাজে সম্পৃক্ত। বিভিন্ন প্রতিষ্ঠানে দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা বিস্তার ও জনকল্যান মূলক কর্মকান্ডে তার সম্পৃক্ততা রয়েছে ১৯৮৬ সনে প্রয়াত শিল্পপতি আলহাজ জহুরুল ইসলাম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানলগ্ন থেকে ইসলাম পরিবারের বিভিন্ন সদস্য পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির পরিচালনা ও ব্যবস্থাপনায় যুক্তি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অর্নাস ও মাস্টার্স সম্পূর্ণ করেন। ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় ৩২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২২ জন উত্তীর্ণ হয়েছে তারে পাশের হার ৯৯.৬৯% জিপিএ ফাইভ পেয়েছেন ৮৩ জন। এর আগে গত ১৬ জুলাই শিক্ষা বোর্ডে আদেশে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরে ২৩ আগষ্ট তার পদটি শূণ্য ঘোষনা করা হয়। এই দিনেই মোস্তাফিজুর রহমান মন্টুকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।