ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নানকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয় মাঠে চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট আবিদ উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। গণসংবর্ধিত অতিথি সংসদ সদস্য এম এ হান্নান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।আমি আপনাদের দোয়া, পরামর্শ, সহযোগিতা এবং ভালোবাসা চাই। তিনি এসময় শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুমার বিশ্বাস।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম,চাতলপাড় ইউনিয়ন বিএনপি'র সভাপতি সোহরাব খান,সাধারণ সম্পাদক আসাদ মিয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আবু সারোয়ার, অভিভাবক সদস্য মোহাম্মদ মামুন ভূইঁয়া।
সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী কাজী জান্নাতুল নুর ,সাইমা জাহান, ইকরামুল হক খান।এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক,ম্যানেজিং কমিটির সদস্য,উপজেলা ও চাতলপাড় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা সাংসদ এমএ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।