চিতলমারীতে পুলিশের অভিযানে নারীসহ আটক ৬

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৪ পিএম
চিতলমারীতে পুলিশের অভিযানে নারীসহ আটক ৬

বাগেরহাটের চিতলমারীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন নারীসহ সাজাপ্রাপ্ত  ৬ আসামীকে আটক করেছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, ১৩ সেপ্টেম্বর রবিবার রাতে পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালা করে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার দড়িউমাজুড়ি গ্রামের সুরেন বাইনের স্ত্রী বাসন্তী বাইন, চৌদ্দহাজারি গ্রামের জাকির মল্লিকের স্ত্রী রূপিয়া বেগম, চরবানিয়ারী রানাপাড়ার শ্যামল মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল ও সুরিগাতী গ্রামের দেবশাস হালদারের ছেলে দেবাশীয় হালদার, শৈলদাহ গ্রামের   বেদার শেখের ছেলে সাদ্দাম শেখ। আটককৃত আসামীদের ১৪ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে