কালীগঞ্জে দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৫ পিএম
কালীগঞ্জে দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নতুন একটি চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন। মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মো. জাকির হোসেন সরকার-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে নতুন এই চারতলা একাডেমিক ভবন নির্মাণের ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে