আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই আব্দুর রউপ, মিনহাজ উদ্দিন, দীপ্তিস, এএসআই অমিত হাসান, জাহিদ হাসান পৃথক অভিযানে উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর মোড়লের ছেলে রাসেদুল মোড়ল, (পাইকগাছা থানার সিআর নং-১১৮০/২৫), আরার গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী হাসিনা খাতুন (আশাশুনি থানার সিআর নং-৩২৭/২৬), বাহাদুরপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী নাসরিন পারভীন (আশাশুনি থানার সিআর নং-৩০১/২৬), বড়দল বাজার এলাকার লতিফ আলী শেখের ছেলে রেজাউল শেখ (আশাশুনি থানার জিআর নং-১৫০/২৬) ও মাদারবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রিপন হোসেনকে (পাটকেলঘাটা থানার সিআর নং-২৬৬/২৬) গ্রেফতার করেন।