পাবনার চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালুর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীণ বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন,সহকারি অধ্যাপক ফাতেমা খাতুন,সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন,প্রভাষক শিল্পী খাতুন প্রমুখ। এসময় শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।