নীলফামারীর নতুন জেলা প্রশাসক হুমায়ূন কবির

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম
নীলফামারীর নতুন জেলা প্রশাসক হুমায়ূন কবির

নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ূন কবির। তিনি বিদায়ী জেলা প্রশাসক মুহাম্মদ নায়েরুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. হুমায়ূন কবিরকে নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট-১৩ অধিশাখায় উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর নীলফামারীর প্রশাসনিক কার্যক্রম, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এদিকে বিদায়ী জেলা প্রশাসক মুহাম্মদ নায়েরুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন মো. হুমায়ূন কবির। বিদায়ী জেলা প্রশাসকের সময়ে জেলার বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নতুন জেলা প্রশাসকের যোগদানের মধ্য দিয়ে নীলফামারী জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে