নীলফামারীর জলঢাকায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম
নীলফামারীর জলঢাকায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন

প্রতিনিধিজ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে জ্ঞানভিত্তিক ও মননশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় উপজেলা পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধন অনুষ্ঠানে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা পাবলিক লাইব্রেরি চালুর ফলে এলাকার শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, শিক্ষক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বই পড়া ও জ্ঞানচর্চার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পাঠাগারটি স্থানীয় জনগণের পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন। স্থানীয়রা জানান, একটি আধুনিক ও কার্যকর পাবলিক লাইব্রেরি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। পাঠাগারটি নিয়মিতভাবে চালু ও সমৃদ্ধ করা গেলে শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের জন্য এটি জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে