বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারকান্দি গ্রামের দহপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ হোসেন ওই গ্রামের মো. তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গবাদিপশুকে গোসল করানোর জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দেওয়ার সময় জিহাদ বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অদ্বিতীয় দে তাকে মৃত ঘোষণা করে।