আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজনসহ দুই আসামিকে গ্রেফতার করেছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে আসামীদের গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বাঁকড়া গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল ইসলামকে গ্রেফতার করেন। তাকে আশাশুনি থানা সন্ত্রাসবিরোধী আইনে মামলা নং-২৪, তারিখ ২৩/০৬/২০২৬ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিআর মামলা নং-৮৩/২৬ এর আসামি লতাখালী গ্রামের বাবুল গাজীর ছেলে ইসরাফিল গাজীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।