ঝিকরগাছায় শীর্ষ মাদক কারবারী সাধনসহ আটক ৩

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৩:৫১ পিএম
ঝিকরগাছায় শীর্ষ মাদক কারবারী সাধনসহ আটক ৩

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে মাদক কারবারী সাধন কুমারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে গাজা, ইয়াবা ও মাদক সেবনের সামগ্রী উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানে শীর্ষ মাদক কারবারী বাঁকড়া এলাকার সাধন কুমার, এবং তার সহযোগী মিঠুন কুমার, নয়ন কুমার জনিকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে গাজা, ইয়াবা ও মাদক দ্রব্য সেবন করা সরঞ্জাম উদ্ধার হয়।

অভিযান পরিচালনা কালে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এ সময় উপস্থিত ছিলেন।

এ অভিযানে নাভারন সার্কেলের এএসপি আরিফুল ইসলাম জানিয়েছেন,  ঝিকরগাছা উপজেলায় কোন মাদক কারবারি থাকবে না, যেকোনো মূল্যে আমরা এদেরকে নির্মূল করবো।

আপনার জেলার সংবাদ পড়তে