পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ ১২ পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার রাতে পুলিশের এক অভিযানে উপজেলার ৫নং বলরামপুর ইউনিয়নের আটোয়ারী-বোদা রাস্তায় লীলারমেলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃত যুবক উপজেলার বলরামপুর ইউনিয়নের রফিকুল ইসলামের পুত্র বকুল ইসলাম (২৪).। এদিকে একই দিনে আটোয়ারী সীমান্তে ২০ গ্রাম গাজা সহ এক যুবক বিজিবি'র হাতে আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বালিয়া ক্যাম্পের টহল দল এ অভিযান পরিচালনা কালে সীমান্তের মেইন পিলার ৩৯৬ হতে আনুমানিক ১৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চা ফ্যাক্টরী নামক স্থান থেকে গাজা সহ এই যুবক কে আটক করে।
এ সময় তার নিকট থাকা ২০ গ্রাম গাজা, একটি পুরাতন ডিসকোভার মটর সাইকেল ও ৩ টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামী আটোয়ারী উপজলার বর্ষালুপাড়া গ্রামের আঃ রহমানের পুত্র মোঃ সালাম (২৩)।
উভয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাঃ দ্রঃ নিঃ আইনে মামলা হয়েছে এবং তাদের দুজনকে পঞ্চগড় জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান এ প্রতিনিধি কে বিষয়টি নিশ্চিত করেছেন।