পঞ্চগড়ের আটোয়ারীতে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব নিরুপমা রায় এর সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, আটোয়ারী, পঞ্চগড় এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও নিরুপমা রায়কে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন রাজৈনতিক নেতৃবৃন্দ, আটোয়ারী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
মতবিনিময় সভায় ইউএনও নিরুপমা রায় বলেন, আটোয়ারী একটি সম্ভাবনাময় উপজেলা। এ উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সকলের সহযোগিতা চাই। বিশেষ করে গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ, আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে উপজেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবেন।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার রায়, উপজেলা বিএনপির সভাপতি এ,জেড,এম বজলুর রহমান জাহেদ,
সাধারন সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা,
আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি
ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু,
বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং
গণমাধ্যম কর্মীরা।
বক্তারা উপজেলার যানজট নিরসন, মাদক প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।