২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডিতে নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর বাদে আসর ঈদগাঁও উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল, পোকখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আলমসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। তাঁরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।