কিশোরগঞ্জ জেলা পরিষদের অফিস সহায়ক মুক্তার হোসেন বৃহস্পতিবার সকালে জেলা সদরের সতালে অফিসে আসার পথে একরামপুর রেলগেইট পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থা বেগতিক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর আকস্মিক এই প্রয়াণে জেলা পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত। জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমীন।