গজারিয়ায় মুদি দোকানে রাতের আধারে চুরি, নগদ অর্থ লুট

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ পিএম
গজারিয়ায় মুদি দোকানে রাতের আধারে চুরি, নগদ অর্থ লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি, কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকার একটি মুদি দোকানে রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামালসহ প্রায় ৩৩ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার জোরালো সন্দেহ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়াকান্দি গ্রামের সাহাবুদ্দিনের, ছেলে সাইদুর রহমান (শাহিন) দীর্ঘদিন ধরে ঈদগাহ সংলগ্ন এলাকায় "বিসমিল্লাহ স্টোর” নামের একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো রবিবার রাতেও তিনি যথারীতি দোকান বন্ধ করে বাড়ি চলে যান।

পরদিন সকালে শাহিন দোকানে এসে দেখতে পান যে তার দোকানের চালের টিন খোলা এবং ভেতরের মালামাল চারদিকে এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখেন ক্যাশবাক্সের তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল গায়েব। ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান শাহিন, জানান, চোর চক্রটি তার দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে নগদ অর্থ ও বিভিন্ন মুদি মালামালসহ প্রায় ৩৩ হাজার টাকার ক্ষতি করেছে। এই চুরির ঘটনার পেছনে স্থানীয় এক যুবকের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে তিনি জোরালোভাবে সন্দেহ করছেন।

এ ঘটনায় এলাকায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও চুরি আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকিব  আকরাম হোসেন, বলেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব এরকম কোন সংবাদ আমাদের কাছে আসে নাই।

আপনার জেলার সংবাদ পড়তে