আশাশুনিতে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হৃদয় বার্তার আশাশুনি উপজেলা প্রতিনিধি আবু হাসান চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান। প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের সাথে নিয়ে হৃদয় বার্তার কেক কাটেন এবং পরস্পরের মুখে তুলে দেন।