ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর-২০২৫ ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নিবার্চনে চেয়ারম্যান (সভাপতি) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান(সহ-সভাপতি) পদে সাংবাদিক আকতার হোসেন ভুইয়া নিবার্চিত হয়েছেন। আজ বুধবার সকালে নাসিরনগর বিআরডিবির প্রশিক্ষণ হলরুমে বিশেষ সাধারণ সভার মধ্যে দিয়ে ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউসিসিএলি: এর নিবার্চনে চেয়ারম্যান (সভাপতি) পদে মো: আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান(সহ-সভাপতি) পদে সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,পরিচালক(সদস্য) পদে ১নং ব্লকে মো: সফিকুল ইসলাম,৩নং ব্লকে মো: গিয়াস উদ্দিন শাহ্ ও ৪ নং ব্লকে মো: আলী আশরাফ নির্বাচিত হয়েছেন । নির্বাচনে বিজয়ীরা আগামী তিন বছরের জন্য উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর দায়িত্ব পালন করবেন।
নিবার্চন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষনা করেন। এসময় পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা,নিবার্চন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বণিক,নিবার্চন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ বেলাল হোসেনসহ ইউসিসিএলি: এর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মো: আমিরুল হোসেন চকদার ইউসিসিএলি: এর তৃতীয়বারের মতো চেয়ারম্যান(সভাপতি) ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া দ্বিতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান(সহ-সভাপতি)নির্বাচিত হয়েছেন।