সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৫, ০৮:২২ পিএম
সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) নির্বাচনে আগামী ১ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ঠ পূণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এতে আহবায়ক ও সদস্য সচিব পদে নির্বাচের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। গত ৮ জুন ঐতিহ্যবাহী সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী হল রুমে দুইটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে মো. ইমরান হোসেনকে আহবায়ক পদে ও মো. মাহামুদুর রহমান রাকিবকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট পূণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।  মঙ্গলাবার (২৪জুন) সৈয়দ হারুন ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেনবাগ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

 সংগঠনের মানবিক কার্যক্রম সমগ্র ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার লক্ষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ছাত্র-যুবক ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন, ১ নম্বর (হাটিরপাড়-চাঁচুয়া) ওয়ার্ডের মোশাররফ হোসেন মহসিন, ইমরান হোসেন, মো: সিরাজুল ইসলাম। ২ নম্বর (ইদিলপুর) ওয়ার্ডের মো: মহিন উদ্দিন, মো: ইব্রাহিম খলিল, নাসিদুল ইসলাম জাবেদ। ৩নং (ছিলোনিয়া-নাজিরনগর) ওয়ার্ডের আলা উদ্দিন সুজন, ফয়েজ আহম্মেদ, মাহমুদুর রহমান রাকিব, রবিন চন্দ্র শীল, মো: বোরহান ভূঁইয়া জয়। ৪ নম্বর (উ: মানিকপুর) ওয়ার্ডের মো: নেছার উদ্দিন, মো: ওমর ফারুক, ইমাম হোসেন হৃদয়, সাজ্জাদ হোসেন মিশু। ৫ নম্বর (দ: মানিকপুর) ওয়ার্ডের মো: হারুনুর রশিদ, রমাদ্বনুল ইসলাম বিজয়, নুরুল আলম ছিদ্দিক, মো: সাইফুজ্জামান রাহাত। ৬ নম্বর (উ: গোরকাটা) ওয়ার্ডের মো: সাইফুল ইসলাম, মো: আলী জিন্নাহ, শাহরিয়ার হোসেন বিজয়। ৭নম্বর (দ: গোরকাটা) ওয়ার্ডের রমজান আলী মাসুম, মো: তানিম কাউসার ভূঁইয়া, মো: আরাফাত হোসেন সিয়াম। ৮ নম্বর (দৌলতপুর-দড়িগোরকাটা) ওয়ার্ডের মো: শাহ পরান, ওমর ফারুক হাসান, সাখাওয়াত হোসেন সজিব। ৯ নম্বর (বাতাকান্দি) ওয়ার্ডের কাউছার আহম্মেদ, সাজ্জাদ হোসেন পিয়াস, আরদুর রহমান তুহিন।

আপনার জেলার সংবাদ পড়তে