সেনবাগের নিখোঁজ দুই স্কুল ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৫, ০৬:২৮ পিএম
সেনবাগের নিখোঁজ দুই স্কুল ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার

সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সেনবাগ পৌরসভার কাদরা গ্রামের নুসরাত জাহান সারা (১৪) ও সেনবাগ পৌরসভার উত্তর শাহাপুর গ্রামের সাবনিরা হাছানকে (১৪) সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে বুধবার দুপুরে ১টার দিকে সেনবাগ থানা পুলিশের এসআই মোঃ ইয়াছিন ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশেষ দল তাদেরকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা বর্তমান সিলেটের কোতোয়ালি থানায় রয়েছে। সেখানে আনুষাঙ্গিক আনুষ্ঠানিকতার কাজ শেষে সেনবাগ থানায় নিয়ে আসা হবে।দুই স্কুল ছাত্রীর উদ্ধারের খবরে পরিবার সহ সর্বত্র সতস্তি ফিরে এসেছে।

জানাগেছে, সোমবার (৩০জুন) সেনবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী কাদরা ৪ নং ওয়ার্ডের ছয় বাড়িয়া হুজুরের বাড়ির সৌদি প্রবাসী নাসির উদ্দীন পলাশের মেয়ের নুশরাত জাহান সারা ও পৌরসভার ৮ নং ওয়ার্ড উত্তর সাহাপুর গ্রামের মোঃ শামীমের মেয়ে সাবরিনা হাসান দুপুর ১২ টার সময় বাংলা পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনী। আত্বীয় স্বজন সহ বিভিন্ন স্থানে বহু খোঁজখুজির পর না পেয়ে অভিভাবকদের পক্ষ থেকে সেনবাগ থানায় নিখোঁজ ডাইরী করে ডাইরী নং ২০ তারিখ ৩০/৬/২৫ ও ডাইরী নং ২২ তারিখ ৩০/৬/২৫ ইং। 

এরপর মঙ্গলাবার (১জুলাই) সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী তার ফেরবুকে দুই স্কুল ছাত্রী নিখোঁজ শিরোনামে সংবাদ প্রচার করলে সংবাদটি নজরে জোনাকি পরবহনের ম্যানাজার মোঃ সবুজের। তিনি সংবাদ পড়ে সাংবাদিকের মুঠোফোনে জানান, ওই দুই স্কুল ছাত্রী জোনাকি পরিবহনের একটি যাত্রবাহি বাস যোগাযোগ ঢাকায় যায়। সবুজ জানান, দুই ছাত্রী একা ঢাকা যাবার কারণ জানতে চাইলে তারা জানান আত্বীয়ের বাড়িতে যাচ্ছেন। এসময় কাউন্টার থেকে অভিভাবকের নাম্বার চাইলে জৈনক চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার পর দুই স্কুল ছাত্রীকে ঢাকায় অনুমতি দেওয়া হয়। এরপর ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দুই স্কুল ছাত্রী নিখোঁজ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়। এরপর পুলিশকে সাংবাদিকের দেওয়া নাম্বার টেক করে প্রথমে ঢাকা থেকে কথিত চাচাতো ভাইকে আটকে করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট থেকে নানা রকম নাটকিয়তার পর উদ্ধার দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এসময় ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো একজনকে আটক করে।

মেয়ে দুইটিকে সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমান জানান থানায় আসলে বিস্তারিত জানা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে