সভাপতি বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

দৌলতপুর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৫, ০৭:৪০ পিএম
দৌলতপুর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্বেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে।  দৌলতপুরঅনার্স কলেজে চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ সম্বেলন অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজাআহাম্মেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সম্বেলনে  উদ্বোধন করেন প্রধান অতিথি থেকে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন। সকাল ১০টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হলেও ভোট গ্রহণ  আরম্ভ হয় বেলা একটা থেকে। ভোট শেষ হয় বিকেল পাঁচটায় । সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা কেরছেন দুজন, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন নয় জন। শনিবার রাত পোনে দশটার দিকেভোট গণনা শেষে ভোটের ফলাফলে সভাপতি পদে রেজা আহমেদ বাচ্চু মোল্লা ৯২৫ ভোট পুনরায় বিজয়ী হয়েছেন ও সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শের আলী সবুজ প্রথম ও দ্বিতীয় আরেকটি সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন অধ্যাপক ফরজ উল্লাহ। প্রতিটি ইউনিয়ন থেকে ৭১ জন করে উপজেলার ১৪ ইউনিয়নের মোট ৯৯৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এদিকে টানা স্বৈরশাসনের পর মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ  সম্মেলনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রথমবারের মত ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে উপজেলা কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের আনন্দ ও উৎসব মুখর ছিল। সম্বেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার ঘাটে তোরণ, ব্যানার, ফেষ্টুন আর পোষ্টার টানানো হয়। সম্মেলনে অংশ নেওয়া পিয়ারপুর ইউনিয়ন বিএনপির কর্মী মো: আলম হোসেন বলেন, ১৭ বছর পরে আমরা নিজেরাই ভোট দিয়ে আমাদের নেতৃত্ব বেছে নিতে পারছি এটা সত্যি গর্বের বিষয়। আগে সবকিছু উপরে বসেই ঠিক হয়ে যেত। জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এমন উদ্দ্যোগ কে আমরা স্বাগতম জানাই। দীর্ঘ ১৭ বছর পর তৃণমূলের অংশগ্রহণে এই সম্মেলন আমাদের রাজনীতির এক নতুন অধ্যায়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগঠনকে আরও সুসংগঠিত করতে চাই। সামনের দিনে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আর তার জন্য এমন গণতান্ত্রিক চর্চায় আমাদের শক্তি যোগাবে। তাই আগামী দিনে যারা নেতৃত্ব আসবে তাদেরকে শক্ত হাতে দল পরিচালনা করতে হবে। জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন বলেন, এই সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রতিনিধিত্ব নিজেরাই নির্ধারণ করেেেছন, এটাই বিএনপির প্রকৃত শক্তি। গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে সংগঠন চালানোর যে বার্তা দেশনায়ক তারেক রহমান দিয়েছেন, আমরা তার বাস্তব রূপ দেখতে পাচ্ছি দৌলতপুরে । সামনের দিনগুলোতে এই শক্তিকে নিয়েই আমাদের গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে যেতে হবে। নতুন যে নেতৃত্ব আসছে আশা করি তারা নতুন উদ্যোগে সংগঠনকে আরও এগিয়ে নিতে প্রান্তিক পর্যায়ের সকলকে সাথে নিয়ে সংগঠনের জন্য কাজ করবে।আয়োজিত সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, আব্দুল মঈদবাবুল, দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার মঙ্গল, মোঃরুহুল কুদ্দুস, মোঃ বিল্লাল হোসেন, মোঃ গোলাম মোস্তফা, অধ্যাপক রেজাউল করিম মোঃ,জরুরল করিম বিশ্বাস মোঃআকবার আলী, মোঃ শেরআলী (সবুজ), মোঃহারুন অর রশিদ হারুন,অধ্যাপক মাহবুব লস্কর, নুরুজ্জামান হাবলু মোল্লা,অধ্যাপক রেজাউল করিম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে দৌলতপুর থানা বিএনপি'র সাবেক সভাপতি ও নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব রেজ আহাম্মেদ বাচ্চু মোল্লা বলেন নির্বাচনে জয়-পরাজয় আছে যারাই হারুক জিতুক সবাই আমাদের লোক। তিনি দলকে আরও সুসংগঠিত করে তারুণ্যের অহংকার বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনকে আরো গতিশীল করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।