মেলান্দহ জামাত প্রার্থীর শোডাউন ও কর্মী সমাবেশ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:৩২ পিএম
মেলান্দহ জামাত প্রার্থীর শোডাউন ও কর্মী সমাবেশ

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মাও. মুজিবুর রহমান আজাদীর গণসংযোগ ও শোডাউন শেষে কর্মী সমাবেশ ১৮ অক্টোবর বিকেল ৫টায় রুকনাই হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। দুরমুঠ ইউনিয়ন জামাতে ইসলামি এর আয়োজন করেছে। ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ শাহীনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামাত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাও. মুজিবুর রহমান আজাদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য রশিদুজ্জামান, উপজেলা জামাত আমীর ইদ্রিস আলী মিলিটারি, নায়েবে আমীর শফিকুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ আলী ফারাজী, পৌর জামাত আমীর শরাফত আলী ফারাজী, সাবেক উপজেলা জামাত সেক্রেটারি ওমর ফারুক এবং দুরমুঠ ইউনিয়ন জামাতের সেক্রেটারি হাফিজুর রহমান আপেল প্রমখ।