টাঙ্গাইলে ৮টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
টাঙ্গাইলে ৮টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

 ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। ৮টি আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা জমা দিচ্ছেন। 

সোমবার সকালে বাসাইল সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। এছাড়া কালিহাতী সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এরপর দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ছোট ভাই বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,  জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। 

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, গণতান্ত্রিক নির্বাচন হবে কিনা সেটা বলা হয়নি, এটা একটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দিচ্ছি। 

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে ঠেকাতে পারবে না।  জনগণের ঐক্যবদ্ধ শক্তিতে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে। বিএনপি সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে। ৮ আসনে বিএনপি জয়লাভ করবে।

জেলার ৮টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ ৭৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে