অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন, রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গৈলা বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের গৈলা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হবে।