বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জয়নুল আবেদীনসহ বাবুগঞ্জে বিএনপির শোক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:১৪ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জয়নুল আবেদীনসহ বাবুগঞ্জে বিএনপির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী, আপসহীন ও দেশপ্রেমিক নেত্রীকে হারাল।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ইন্তেকাল করেন।

আপনার জেলার সংবাদ পড়তে