হিলিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৫:৩১ পিএম
হিলিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাইনুল ইসলাম (২৫) কে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৭ টায় জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাইনুল ইসলাম হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে। হাকিমপুর থানা ওসি জাকির হোসেন জানান, ২০১৮ সালে মাদক মামলায় দিনাজপুর জেলা দায়রা জজ আদালত আসামী মাইনুলকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন। আদালতে রায়ের পর থেকে সে আত্মগোনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-৫ র‌্যাব ক্যাম্পের সদস্যদের সহযোগীতায় তাকে জয়পুরহাট জেলা সদরের ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং পরদিন রোববার তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে