বিএনাপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেড এম জাহিদ হোসেন বলেন, হিলি স্থলবন্দর এক সময় জমজমাট ব্যবসা স্থান ছিলো। বর্তমান বন্দর দিয়ে আগের মত ব্যবসা হচ্ছে না, এইবন্দরের কর্মক্ষমতা আরো যুদি বাড়ানো যায়। পাশাপাশি কার্যকারী উদ্যোগ বাড়ানো যায় তাহলে এলাকার অর্থনৈতিক প্রভাব বাড়বে বলে মনে করেন। পৌর বিএনপির আয়োজনে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় হিলি ছাতনী চার মাথার দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া খায়ের অনুষ্ঠানে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি তিনি আরো বলে দিনাজপুর- ৬ আসনের স্বাস্থ্য খাত একটা বড় অবহেলিত এলাকা। এখানকার মানুষকে উন্নত চিকিৎসা নিতে দিনাজপুর অথবা বগুড়া যেতে হয়। এতদূর যেতে এলাকার মানুষকে খুব কষ্ট পেতে হয়। দিনাজপুর-৬ আসনের যোগাযোগের উন্নয়ন পাশাপাশি স্বাস্থ্য খাতের গুরুত্ব দিতে হবে । যাতে এই এলাকার মানুষগুলো তাদের প্রয়োজনীয় সুস্বাস্থ্য সঠিকভাবে পায় সেটাকে নিশ্চিত করতে হবে এইলক্ষ্যে কাজ করবে বিএনপি। এসময় উপস্থিত ছিলেন হামিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারন সম্পাদক নামজুন হক, পৌর ছাত্রদলেন সদস্য সচিব সোহাগ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলেন সদস্য সচিব সোহেল হোসেন সহ অনেকে