বরিশালের বানারীপাড়ায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন হাওলাদারকে (৪৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিস্ফোরক ও ঘরে অগ্নিসংযোগের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আখতার হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে সোমবার (৫ জানুয়ারি) রাত পৌনে একটার দিকে ডেভিল হান্টের অভিযানে সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।