বিরামপুর উপজেলার সাংবাদিক ওহেদুল ইসলাম রিপন (৫৪) মালয়েশিয়ায় অবস্থান কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মঙ্গলবার ৬ জানুয়ারি বাংলাদেশ সময় ১০টায় সেখানে ইন্তেকাল করেছেন বলে তার পরিবার বুধবার নিশ্চিত করেছে। মৃত: সাংবাদিক রিপনের ছোট ভাই মইনুল ইসলাম বাবু জানান, তার ভাই রিপন বিগত ২০১৫ সাল থেকে বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। বিদেশ যাওয়ার আগে তিনি পদ্মা বীমা কোম্পানী ও ইনকিবাল পএিকায় সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। রিপন বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত: বয়েন আলী মণ্ডলের ছেলে। তার ১ স্ত্রী ও ৩ সন্তান বিরামপুর শহরের প্রফেসরপাড়া নিজ বাসাতে বসবাস করেন। মালয়েশিয়া থেকে রিপনের লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে পারিবারিক সূত্রে অবগত করা হয়েছে। রিপনের মৃত্যুতে বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবক সভাপতি ডা, আলতাফ হোসেন সহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত স্বজনদের সাথে সমবেদনা জ্ঞাপন করেছেন।