স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখল করে স্থাপনা নির্মাণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৩:১১ পিএম
স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখল করে স্থাপনা নির্মাণ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। ফলে খালের পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হয়ে খালটি ভরাট হয়ে যাচ্ছে। স্থানীয়রা দ্রুত স্থাপনা অপসারনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রায় সাতবছর আগে খালের প্রবেশমুখ দখল করে স্থাপনা নির্মাণ করেছেন ওই এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা নান্নু কাজী। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হয়ে খালটি ভরাট হয়ে থেমে যায় ওই এলাকার প্রায় আড়াই হাজার একর ফসলি জমির চাষাবাদ। এলাকাবাসী দ্রুত খালের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে খালটির খনন কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন।  উল্লেখ্য, অতিসম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের চরকাউয়ার স্বনির্ভর খালের দুই কিলোমিটার অংশ পুনঃখনন কাজ শুরু হলেও এখনও খালের মধ্যের অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়নি।


আপনার জেলার সংবাদ পড়তে