গ্রাম বাংলার মাঠ থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ পিএম
গ্রাম বাংলার মাঠ থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়

খুলনার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বিদেশি ও জাতীয় দলের খ্যাতনামা খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় বাড়তি উত্তেজনা ও দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ। খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন নাইজেরিয়ান খেলোয়াড় অভি। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার ইমন, শাকিল তপু, এনামুল এবং গোলরক্ষক শান্ত। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে গড়ালে শহীদ মনসুর স্মৃতি সংসদ ৩-২ গোলে বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এসময় তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। গ্রামবাংলার মাঠ থেকেই একদিন জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়। তাই ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। শহীদ মনসুর স্মৃতি সংসদের মতো সংগঠনগুলো সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও রূপসার ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।  খেলার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, বিসিবির পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জি এম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, এম এ সালাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ, বিএনপি নেতা এস এম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম। রূপসা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদারের পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, শেখ রয়েল আজম, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, বাদশা জমাদ্দার, এইচ এম কামরুল, মহিতোষ ভট্টাচার্য, শামীম হাসান, ফ.ম. মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম পাইক, সাজ্জাত হোসেন, তরিকুল ইসলাম সুমন, শাহজামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, ইসরাইল বাবু, রাজু দাস, ফরিদ শেখ, দেলোয়ার হোসেন, নুরুল আমিন পাপ্পু, এস এম আবু সাঈদ, সাধন দে, জামাল শেখ, আবুল কালাম, শাহাজাদা আলমগীর, শুভ গালিব, মনিরুজ্জামান, শাহিনুর, নাঈম আহম্মেদ, শাহরুখ হাসান, বেল্লাল শেখ, বাচ্চু বিশ্বাস, সোহাগ শেখ, ওসমান গনী, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, আবুল কাশেম, সুজন শেখ, ইব্রাহিম, মনিশংকর, মিরাজুল ইসলাম মিরান, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে