হরিণাকুন্ডুতে দেশিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪৭ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪৭ পিএম
হরিণাকুন্ডুতে দেশিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার একটি মেহগুনি বাগান থেকে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সদৃশ উদ্ধার ঝিনাইদহ করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার ৬ নং মাঠপাড়ার মেহগুনি গাছের গোড়ার মাটির নিচে থেকে অস্ত্র উদ্ধার করা হয়। ঝিনাইদহ র‌্যাব-সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান সিদ্দিক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাব।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহগুনি বাগান থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র উদ্ধার করে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে