বরিশালের মুলাদীতে এক স্কুল শিক্ষকের বাসায় চুরি হয়েছে। এঘটনায় গত শুক্রবার রাতে মুলাদী থানায় মামলা হয়েছে। গত ১৩ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর গ্রামের মো. শফিকুল ইসলামের বাসায় চুরি হয়। শফিকুল ইসলাম রাজশাহী জেলার বোয়ালিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অজ্ঞাতনামা চেরচক্র তার বাসার সাড়ে ৮লাখ টাকার মালামাল ও ব্যাংকের মূল্যবান কাগজপত্র চুরি করেছে বলে মামলায় উল্লেখ করেন তিনি। প্রধান শিক্ষক মো. শফিকু ইসলাম জানান, চাকুরির সুবাদে তিনি রাজশাহী জেলায় থাকেন এবং তার স্ত্রী-সন্তানেরা বড়ইয়া কাজিরচর এলাকায় বসবাস করেন। গত ১৩ জানুয়ারি রাতে তার গ্রামের বাড়ির ঘরের পিছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে এবং ঘরে থাকা ৪ভরি স্বর্ণালংকার ও নগদ ৬১ হাজার টাকাসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল চুরি করে। এছাড়া ৩টি ব্যাংকের চেকবই, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। প্রতিবেশীরা মোবাইল ফোনে বিষয়টি তাকে জানালে তিনি গত ১৬ জানুয়ারি বাড়িতে গিয়ে চুরি বিষয়টি দেখে ওই দিন রাতেই অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় মামলা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী বলেন, শিক্ষকের ঘরে চুরি বিয়ষটি তদন্ত করে মালামাল উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।