সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতিটি ১৮ ঘন্টা পর উদ্ধার

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৯ পিএম
সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতিটি  ১৮ ঘন্টা পর উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতি গভীর খাদে পরার ১৮ঘন্টা পর আজ রোববার বেলা আড়াইটার দিকে উদ্ধার করেছে বনবিভাগ ও ফায়ার সাভিসের সদস্যরা। শনিবার রাতে খাদে পরে যাওয়র ঘটনায় হাতিটির মাহুতও (রাখাল) আহত আহত হয়েছে। এবং চিকিকসাধীন আছে। খবর পেয়ে রোববার সকাল থেকেই বন বিভাগ ও ফায়ার সার্ভিসের দুটি উনিটের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে হাতিটিকে উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে রেললাইনের পাশ দিয়ে হাতিটি চলাচল করছিল। এ সময় একটি ট্রেন এসে হাতিটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটি গুরুতর আহত হওয়ায় উদ্ধারকাজে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। হাতিটির শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং উদ্ধার শেষে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে