অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন জান্নাত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৮ পিএম
storage/2026/january/18/news/fair-news-service_696cc63639b1c-1768736310.jpg

প্রেমের সম্পর্কে বিয়ের চার মাসের মধ্যে প্রকৌশলী স্বামী ডিভোর্স দেওয়াকে মেনে নিতে পারেননি জান্নাত আক্তার। ফলে অভিমানে বিষপান করে পার্কের গাছতলায় শুয়ে ছিলেন। সেখান থেকে মুমূর্ষ অবস্থায় জান্নাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। টানা পাঁচদিন বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যুর কাছে হেরে গেছেন জান্নাত আক্তার।  তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।  এর আগে গত ১২ জানুয়ারি বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে এ ঘটনা ঘটেছে। মৃত জান্নাত বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা। তার অভিযুক্ত স্বামী প্রকৌশলী সিদ্দিকুর রহমান সাগর একই উপজেলার সাহেবের হাটের বাসিন্দা। ওসি মামুন বলেন, প্রেম করে বিয়ের পর স্বামী ডিভোর্স দেওয়ার কষ্টে জান্নাত প্রকাশ্যে বিষপান করেছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। তার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। মৃতের পরিবারের সদস্যরা লাশ দাফনে ব্যস্ত রয়েছে। তাই এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা  গ্রহন করা হবে। ওসি আরও বলেন, ঘটনার সময় তার পাশ থেকে একটি কাফনের কাপড়, আগরবাতি ও বিষের খালি বোতল উদ্ধার করা হয়েছিল। শেবাচিম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন-রোগী জান্নাত আগাছানাশক প্যারাকুইড নামে মারাত্মক বিষপান করেছিলেন। এই ধরণের বিষপানের ঘটনায় অধিকাংশ রোগীই মারা যেতে পারেন। মারা যাওয়ার আগে জান্নাত বলেছিলেন, প্রেম করে গত চার মাস আগে আমরা বিয়ে করি। বিয়ের চার মাসের মাথায় বিনাকারণে আমাকে তালাক দেয় স্বামী প্রকৌশলী সাগর। এরপর আমি নিজ পরিবারে ফিরতে চাইলেও তা সম্ভব হয়নি। যেকারণে আমি বিষপানে বাধ্য হয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে