নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ৬৫ পরিবারের মাঝে এই টিউবওয়েল বিতরণ করা হয়। ১৮ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে দোস্ত এইড বাংলাদেশ এর আয়োজন করেছে। টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হোসেন। সভাপতিত্ব করেন দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস। সঞ্চালনা করেন দোস্ত এইডের সিরাজগঞ্জ ব্রাঞ্চ ইনচার্জ নাজমুল হোসেন।