মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।  স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নূর ইসলামের সভাপতিত্বে বকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন রায়, বিদ্যালয়ে অভিভাবক সদস্য জাফর আলী মিয়া, সহকারি প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ মন্ডল, নারুয়া জনতা ব্যাংকের ব্যবস্থাপক অর্জুন মন্ডল,  বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, নাইম বিশ্বাস, জয়নাল আবেদীন, স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্যে রাখেন। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, এই শিক্ষা উপকরণ তাদের কাছে আগামি দিনের পথচলার অনুপ্রেরণা। তারা  স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এই ধারা অব্যাহত রাখার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে