গফরগাঁওয়ে বিএনপি ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ পিএম
গফরগাঁওয়ে বিএনপি ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ১৫৫, ময়মনসিংহ-১০ গফরগাঁও সংসদীয় আসনে বিএনপির স্বতন্ত্র ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে প্রার্থীরা স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হচ্ছেন- ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী আলমগীর মাহমুদ, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী আল ফাতাহ মোঃ আব্দুল হান্নান খান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক স্বতন্ত্র প্রার্থী মোঃ মুশফিকুর রহমান। এ আসনে অপর স্বতন্ত্র প্রার্থী জেলা দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি এ. বি. সিদ্দিকুর রহমান মনোয়নপত্র প্রত্যাহার না করায় এ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।