বিরলে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলার তালিমুল বিভাগের সেক্রেটারী বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম এর বিজয় অর্জনের লক্ষ্যে এনসিপি ও জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে জামায়াতের আমির হাফেজ আব্দুর রশিদ, সেক্টেটারি আজমির হোসাইন, বায়তুল মাল সেক্রেটারি তাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি নাজমুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাজিদুর রহমান, এনসিপির জেলার সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির, জেলা যুব শক্তির সংগঠক সাজ্জাদ ইসলাম, জেলা ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ হারুন, এনসিপির বিরল উপজেলার যুগ্ম সমন্বয়কারী ফরহাদুল ইসলাম সানি, সদস্য সবুজ ইসলাম, আপেল আলী, ছাত্র শক্তির আসাদ প্রমূখ।