নির্বাচনে ফুটবল প্রতীকে লড়বেন তাসনিম জারা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ১২:০৮ পিএম
নির্বাচনে ফুটবল প্রতীকে লড়বেন তাসনিম জারা
ছবি, সংগৃহিত

আসন্ন ত্রয়োদল জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। যার ফলে তিনি ফুটবল প্রতীকে নির্বাচনে লড়ছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

এরআগে শনিবার (১০ জানুয়ারি) ফুটবল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

সবার জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করার কথা জানিয়ে জারা বলেন, এখন মার্কার (প্রতীক) জন্য আবেদন করতে পারবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। আমরা সেটা নিয়ে আবেদন করবো। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে