কলমাকান্দা উপজেলার কান্তপুর গ্রামে আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে এক নারীর ঝুলন্ত ম'র'দে'হ উদ্ধার করেছে পুলিশ। নি'হ'ত নারীর নাম সিনথিয়া আক্তার (২২)। তিনি ওই গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম চানমিয়ার মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি মো: সিদ্দিক হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।