নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী ইউনিটের সভাপতি আবুল কালাম কালামিয়া, উপজেলা এনসিপি কমিটির সদস্য আবু কাওসার, বোরহান উদ্দিন, আল মামুন ও শাহপরান। বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। এমন একজন দায়িত্বশীল কর্মকর্তার বদলি জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে বক্তারা দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।